ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ রিপনসহ অসুস্থ সাংবাদিকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বাদ আসর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ রিপন, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দেশ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফ আহমেদ এবং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন স্বপনসহ অসুস্থ সব সদস্যের দ্রুত রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মোনাজাতে প্রেসক্লাবের সব সদস্যের পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য এবং পারিবারিক কল্যাণ কামনাও করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সিনিয়র সহ-সভাপতি এম কে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান এবং মশিউর রহমান মনা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, নারায়ণ রবি দাশ, মাছুম আলম তালুকদার, এস এম ইকবাল, শিমুল হাছান, জসিম উদ্দিন পাটোয়ারী, আক্তার হোসেন, গাজী মমিন, আব্দুল কাদের, মেহেদী হাসান, মামুন হোসাইন, ফারাবী, জসিম হোসেন, আব্দুস সালাম, ফখরুল পাঠান, শামীম হাসান, এফ এ মানিক এবং শাখাওয়াত হোসেন মিন্টু।
দোয়া মাহফিলে বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন ফখরুল আহমেদ ফয়সালও উপস্থিত ছিলেন। তিনি অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়ায় অংশ নেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন