সারা দেশে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বুড়িচং এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সচেতন করা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হাসান, উপজেলা প্রকৌশলী আলী আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাজার কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পল্লী বিদ্যুতের এজিএম আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাইদুল করিম, স্কাউট প্রতিনিধি মো. ইসমাঈল হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়নের আবদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন