জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, জাগপার জেলা আহ্বায়ক সাফ উদ্দিন, বিডিবির জেলা সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল, জামায়াতে ইসলামীর জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন