ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৩৪ পিএম
ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাবনার ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, আহত জুলাই যোদ্ধা ইমরান হোসেন, আপেল আহমেদ সজীবসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কারণে দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। মানুষ এখন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে। জাতি জুলাই যোদ্ধাদের এই অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পরে বাদ জোহর উপজেলা মডেল মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী দোয়া পরিচালনা করেন।

এম জি