পটিয়ার কচুয়াইয়ে বন্যার্তদের মাঝে বিএনপি নেতার ত্রাণ বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৬:২৯ পিএম
পটিয়ার কচুয়াইয়ে বন্যার্তদের মাঝে বিএনপি নেতার ত্রাণ বিতরণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনায় পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাবর ফারুকীর উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম ফারুকী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান ফারুকী, কচুয়াই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কায়ছার চৌধুরী, বিএনপি নেতা মো. আলম, ফরিদ, বাবুল খান, আজিমপুর মগধেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক সুমন দে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বাবর ফারুকী বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

বন্যাকবলিত মানুষের পাশে স্থানীয় নেতাকর্মীদের এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

এম জি