ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়ন বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন বিতরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৬:৫৩ পিএম
ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়ন বিএনপির তফসিল ও দলীয় মনোনয়ন বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে দলীয় তফসিল ঘোষণা ও মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শরৎনগর বাজারের ধানহাটা এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

মনোনয়ন ফরম বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক এবং যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন জানান, সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনসহ মোট ১১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি বলেন, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দলীয় গণতন্ত্রের পাশাপাশি ভোটাধিকার চর্চার পরিবেশও আরও শক্তিশালী হবে।

এম জি