আটঘরিয়ায় এমপি আরিফা সুলতানা রুমাকে গণসংবর্ধনা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:৩৬ পিএম
আটঘরিয়ায় এমপি আরিফা সুলতানা রুমাকে গণসংবর্ধনা

পাবনার আটঘরিয়ায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আতাইকুলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাবেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়েছে। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান রানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিম, একদন্ত ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন (আকু) এবং একদন্ত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসমাগমে লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এম জি