মাদকমুক্ত প্রজন্ম গড়তে গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ

হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৪:১৫ পিএম
মাদকমুক্ত প্রজন্ম গড়তে গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে শিশুদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে দুটি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। 

রোববার সকাল ১১টায় শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এবং গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদের পরামর্শে এই ফুটবল বিতরণ করা হয়।

গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই ফুটবল বিতরণ করেন।

ফুটবল বিতরণকালে তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের সহযোগিতা পেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সংগীতসহ বিভিন্ন গঠনমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা ও গোলাম মোস্তফা, পৌর ৫ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, মো. মফিজ উদ্দিন ও আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

এছাড়া শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেইজি আক্তার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আফরোজা সুলতানা, জান্নাতুন ফেরদৌস, জিনাত আরা মণ্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে।

জেএইচআর