সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ চিরনিদ্রায় শায়িত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তিনি এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২৫ জুলাই বেলা ১১টায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বড়ইবাড়ী সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এ সময় মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং মধ্যনগর থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন