ফেনীর মহিপালে জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও জনতার ওপর হামলা এবং গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ফেনী পৌর যুবলীগের সহসভাপতি আলী আশরাফ রুবেল হাজারীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে শহরের মাস্টারপাড়া-সংলগ্ন লমী হাজারী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল হাজারীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন