গাইবান্ধার সাঘাটা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের অভিযানে পূর্ব শিমুলতাই এলাকার মো. শাহজাহান আলী (৪৪) ও মো. মানিক মৃধা (৪২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে সাঘাটা থানার আরেকটি অভিযানে ভগবানপুর এলাকার মো. হাবিকুল মণ্ডল (৪০) ও ঘুড়িদহ এলাকার মো. শাহ জামাল সরকার (২৬)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন