বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বিএসটিআই লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত করা ও তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না করার অভিযোগে ২০১৯ সালে মামলাটি করেন প্রতিষ্ঠানটির উপপরিচালক শওকত ওসমান।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই পরোয়ানা জারি করে।
বিষয়টি জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি।
আমারসংবাদ/টিএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন