আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৪:১৮ পিএম
আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর ফলে মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার তাৎক্ষণিক সরবরাহের স্বর্ণের দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৯৮৩ ডলারে নেমে এসেছে। এর ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,০০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে চলে যায়। একই সময়ে রুপার দামও আরও বেশি হারে কমেছে।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদের হার নির্ধারণে আরও সতর্ক অবস্থান নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার প্রভাবে মূল্যবান ধাতুর বাজারে বিক্রির চাপ বেড়েছে, ফলে স্বর্ণ ও রুপার দাম কমেছে।

এম জি