দেশের বীমাখাতের অন্যতম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করলেন মো. আপেল মাহমুদ।
গত ৫ জানুয়ারি নতুন কর্মস্থলে যোগদানের পর কোম্পানির ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কনসালট্যান্ট ড. মো. ফয়জুর রহমান ফারুকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) সামিরা ইউনুসসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটিতে সিইও হিসেবে ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন দায়িত্ব পালন করেছেন। আপেল মাহমুদ ইতোপূর্বে প্রাইম ইসলামী লাইফ ও আলফা লাইফ ইন্স্যুরেন্সে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। বীমা খাতে তার প্রায় ২৭ বছরের কর্ম অভিজ্ঞতা রয়েছে।
তিনি চার্টার্ড ইন্স্যুরেন্স ইনিস্টিটিউট (ইউকে) থেকে ২০০৪ সালে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স ডিগ্রি, মালয়েশিয়া ইন্স্যুরেন্স ইনস্টিটিউট হতে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স ডিগ্রি সম্পন্ন করেছেন।
টিএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন