জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা ও বাজেট পরিকল্পনা সভা ২০২৩ রোববার (১৫ জানুয়ারি) ঢাকার ইআরএফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠন প্রধানগণ ছাড়াও বিভিন্ন পদমর্যাদার প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় ইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান এবং উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ ও ভিপি মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
২০২২ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি। সভায় বাজেট পরিকল্পনার উপর প্রশিক্ষণ প্রদান করেন আলামিন মোহাম্মদ।
টিএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন