রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে জেনিথ ইসলামী লাইফের রুপা নাসির এজেন্সি অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) কোম্পানির ডিজিএম এবং এজেন্সি ইনচার্জ রুপা নাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটি উদ্বোধন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান ও সিনিয়র জিএম মো. সাইফুল ইসলাম, জিএম মো. আবু জাফর।এছাড়াও উপস্থিত ছিলেন মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা। সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে এজেন্সি অফিসের উদ্বোধন করেন।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন