শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সাথে চুক্তি সই করেছে কক্সবাজারের হোটেল রামাদা।
সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের সকল গ্রাহক কক্সবাজারের হোটেল রামাদায় আকর্ষণীয় সব অফার উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং হোটেল রামাদার জেনারেল ম্যানেজার শেভান গুনেরত্নে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ প্রায়োরিটি ব্যাংকিং তামান্না কাদেরী এবং হোটেল রামাদার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেনি আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন