ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নোয়াখালী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাকসুদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুল হক।
নোয়াখালী জোনপ্রধান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে জোনের আওতাধীন শাখাসমূহের প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন