ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মোঃ মনিরুল ইসলাম। এ সময় জোনের অধীনস্থ বিভিন্ন শাখার প্রধান, নির্বাহী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন