ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর সহযোগিতায় বাংলাদেশ সফররত আফ্রিকান প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিজেডএম-এর সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
ইসলামী ব্যাংকের কল্যাণমূলক কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য দেন নাইজেরিয়ার অ্যাসোসিয়েশন অব যাকাত অ্যান্ড ওয়াক্ফ অপারেটরস-এর চেয়ারম্যান মুহাম্মদ লাওয়াল মাইদোকি।
এ সময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ আফ্রিকার নাইজেরিয়া, সেনেগাল, গাম্বিয়া ও ক্যামেরুন থেকে আগত প্রতিনিধি, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং সিজেডএম-এর ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন