আবারও বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৯:১২ পিএম
আবারও বাড়লো সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি স্থানীয় চাহিদা ও দামের ঊর্ধ্বগতির কারণে নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। 

নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

বাজুসের নতুন নির্ধারিত দামের তালিকা অনুযায়ী— ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২,১৭,৩৮২ টাকা, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২,০৭,৪৩৩ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৭৭,৭৭৭ টাকা, আর সনাতনী পদ্ধতির সোনা প্রতি ভরি ১,৪৮,৫২৭ টাকায় বিক্রি হবে।

নতুন এই দাম সোমবার (২০ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে।

ইএইচ