ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৬:৫২ পিএম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান।

ইএইচ