বেগম জিয়ার রোগমুক্তি কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ১০:৪৩ এএম
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের দোয়া মাহফিল

অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘অরণাভ’ এবং দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়। 

রোববার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া এবং স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউট্যাবের যুগ্ম মহাসচিব প্রফেসর এফ এম আমিনুজ্জামান রিপন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, যুগ্ম মহাসচিব মনোয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব সহিদুল হক সহিদ সহ অগ্রণী ব্যাংক পিএলসির বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী এবং জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসির সভাপতি মো. সুজাউদ্দৌলা।

জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করার পাশাপাশি উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা তুলে ধরেন।

ইএইচ