দারাজে শুরু হচ্ছে ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেলে পচ্ছেন ৮০% পর্যন্ত ছাড়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০১:৫৮ পিএম
দারাজে শুরু হচ্ছে ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেলে পচ্ছেন ৮০% পর্যন্ত ছাড়

বছরের শেষ প্রান্তে এসে গ্রাহকদের কেনাকাটার উৎসবে ভাসাতে আবারও ‘১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল’ নিয়ে হাজির হয়েছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এবারের ১২.১২ ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে বৈচিত্র্যময় পণ্যের সমাহার এবং আকর্ষণীয় মূল্যছাড়। মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে পণ্যভেদে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া হট ডিলগুলোতে থাকছে ৭৫% পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। পুরো ক্যাম্পেইন জুড়ে সাইট-ওয়াইড এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনের উদ্বোধনী রাতে (১১ ডিসেম্বর) ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে বিশেষ ‘ফ্ল্যাশ ভাউচার ঘণ্টা’, যেখানে গ্রাহকেরা অতিরিক্ত ৮% ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া পুরো সপ্তাহ জুড়ে থাকবে থিম-ভিত্তিক আয়োজন: লাইফস্টাইল কোজি ফ্রাইডে, চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরওয়ার্ড সানডে ও মানডে, ইলেকট্রিক টিউসডে।

এবারের আয়োজনে প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউনিলিভার, রেকিট, ম্যারিকো এবং হিমালয়া। গোল্ড স্পনসর হিসেবে বাটা এবং সিলভার স্পনসর হিসেবে থাকছে জিএসকে, এসিআই ও ফ্রেশ। এছাড়া ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লোটো, অপো, রিয়েলমি, ম্যারিকো ও ভিশন-এর মতো শীর্ষ ব্র্যান্ডগুলোর বিশেষ ‘ব্র্যান্ড ডে’ পালিত হবে। ‘দারাজ চয়েস’ চ্যানেলে ৪টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি পাওয়ার সুযোগ থাকছে।

কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে বিকাশ, নগদসহ ১৫টিরও বেশি ব্যাংকের কার্ডে পেমেন্ট করলে গ্রাহকরা ১৫ শতাংশ পর্যন্ত বাড়তি সাশ্রয় পাবেন। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ০% ইএমআই সুবিধাসহ ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক বা রিওয়ার্ড জেতার সুযোগ রয়েছে।

বছরের শেষ এই কেনাকাটার উৎসবে অংশ নিতে গ্রাহকদের দারাজ অ্যাপ বা ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর