দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি ২ লাখ ১৭ হাজার টাকা ছাড়িয়েছে।
সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় (আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩২০ ডলার ছাড়িয়েছে) স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম (পিওর গোল্ড) সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে দুই লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন