রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:১৭ পিএম
রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি। ২০২৪-২৫ অর্থবছরে দেশের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আনয়নকারী ব্যাংক হিসেবে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 'রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫' লাভ করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ও ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে জনতা ব্যাংকের পক্ষে এই সম্মাননা পদক গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান।

জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে আনার ক্ষেত্রে নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আগামীতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে এবং প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজতর করতে ব্যাংকটি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

জেএইচআর