ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা আজ রোববার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এই সভায় সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান।
এছাড়াও সভায় স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহক সেবার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন