ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ সম্মানজনক ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
ইসলামী ব্যাংকিং খাতে তার অসামান্য অবদান এবং গতিশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সংস্থা ‘এনআরবি ওয়ার্ল্ড’ তাকে এই পুরস্কার প্রদান করে।
আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
মো. ওমর ফারুক খাঁনের হাতে সম্মাননা পদকটি তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ হলেন প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক এবং আইটি পেশাজীবীবৃন্দ। ইসলামী ব্যাংকিং সেক্টরে আধুনিক ও গতিশীল নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওমর ফারুক খাঁনের এই বৈশ্বিক প্রাপ্তি ব্যাংক খাতের জন্য এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন