সব লেনদেনে সাশ্রয় দিচ্ছে বিকাশের ‘মাই অফারস’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৬:৪৯ পিএম
সব লেনদেনে সাশ্রয় দিচ্ছে বিকাশের ‘মাই অফারস’

দৈনন্দিন খরচে সাশ্রয় আনতে এখন আর আলাদা করে ডিসকাউন্ট বা ক্যাশব্যাকের খবর খুঁজে বেড়ানোর প্রয়োজন পড়ছে না। বিকাশ অ্যাপের ‘মাই অফারস’ (My Offers) ফিচারের মাধ্যমে গ্রাহকরা এখন নিজেদের লেনদেনের ধরন অনুযায়ী কাস্টমাইজড অফার পাচ্ছেন এক ছাতার নিচে।

আসিফের গল্প বেসরকারি চাকরিজীবী আসিফ ইকবালের মাসের শুরুটাই হয় বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল আর মোবাইল রিচার্জের মতো নানা খরচের চাপ দিয়ে। আসিফ জানান, আগে ক্যাশব্যাকের খোঁজ করা ছিল সময়সাপেক্ষ। কিন্তু এখন বিল দেওয়ার আগে আমি অ্যাপের ‘মাই অফারস’ সেকশনটি দেখে নিই। গত মাসেই বিদ্যুৎ বিল পরিশোধ করে আমি ক্যাশব্যাক পেয়েছি। মোবাইলে ডেটা প্যাক কেনা বা বাজার করার সময়ও এখন আগে দেখে নিই কোনো বিশেষ অফার আছে কি না।

ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কাস্টমাইজড অফার বিকাশের এই ফিচারের মূল বৈশিষ্ট্য হলো পার্সোনালাইজেশন বা ব্যক্তিগতকরণ। অর্থাৎ সব গ্রাহকের জন্য একই অফার না দেখিয়ে, একজন গ্রাহক নিয়মিত কোন সেবাটি বেশি গ্রহণ করছেন (যেমন: রিচার্জ, মার্চেন্ট পেমেন্ট বা ইউটিলিটি বিল), তার ওপর ভিত্তি করেই অফারগুলো সাজানো হয়। গ্রাহকের সুবিধার কথা চিন্তা করে অ্যাপের হোম স্ক্রিনেই এখন ‘মাই অফারস’ আইকনটি যুক্ত করা হয়েছে। সেখানে ট্যাপ করলেই প্রতিটি অফারের বিস্তারিত বিবরণ ও মেয়াদের তারিখ স্পষ্টভাবে দেখা যায়।

সব লেনদেনে এক ছাতার নিচে সাশ্রয় ‘মাই অফারস’ সেকশনটি এমনভাবে সাজানো হয়েছে যাতে দৈনন্দিন প্রয়োজনীয় সব খাতেই সুবিধা পাওয়া যায়। 

এর মধ্যে রয়েছে- মোবাইল রিচার্জ ও ইন্টারনেট প্যাক: গ্রাহকের নিয়মিত রিচার্জের ওপর ভিত্তি করে বিশেষ ক্যাশব্যাক। ইউটিলিটি বিল: বিদ্যুৎ, পানি বা গ্যাস বিল পরিশোধে সাশ্রয়ী অফার। মার্চেন্ট পেমেন্ট: সুপার শপ বা শপিং মলে পেমেন্টের ক্ষেত্রে ডিসকাউন্ট। রেমিট্যান্স ও অ্যাড মানি: বিদেশ থেকে আসা টাকা বা ব্যাংক থেকে টাকা আনার ক্ষেত্রে বোনাস।

বোনাস পয়েন্ট ও রিওয়ার্ডস অফার গ্রহণের পাশাপাশি এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন রিওয়ার্ড পয়েন্ট। ‘মাই অফারস’ সেকশনে ঢুকলে এবং লেনদেন করলে অর্জিত পয়েন্টগুলো সরাসরি ‘বিকাশ রিওয়ার্ডস’-এ জমা হয়। পরবর্তীতে এই পয়েন্ট ব্যবহার করে রিচার্জ বা পেমেন্টের জন্য পছন্দমতো কুপন সংগ্রহ করা যায়, যা গ্রাহকের আর্থিক লেনদেনকে আরও লাভজনক করে তোলে।