আবগারি শুল্ক নিয়ে এনবিআর চেয়ারম্যানের সাথে আইবিসিএফের বৈঠক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৪৩ পিএম
আবগারি শুল্ক নিয়ে এনবিআর চেয়ারম্যানের সাথে আইবিসিএফের বৈঠক

ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সোমবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারি শুল্ক হিসাবায়ন সংক্রান্ত প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে বিদ্যমান পার্থক্যের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি মনোযোগের সাথে শোনেন এবং প্রচলিত আইনি কাঠামোর মধ্যে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। 

এ ছাড়া এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাক্স লিগ্যাল এন্ড এনফোর্সমেন্টের সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি এর ডিরেক্টর জেনারেল আহসান হাবিব এবং ভ্যাট পলিসির মো. মশিউর রহমান।

আইবিসিএফ প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, আইবিসিএফ এর অনারারি সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফ এর সহকারি সচিব জাহাঙ্গীর আলম।

ইএইচ