ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া এতে সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন এবং কমিটির সচিব ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন