দেশের সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করতে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’র যাত্রা শুরু করেছে মীর সিরামিক লিমিটেড। ‘দ্য সিরামিক অব মডার্ন লিভিং’ স্লোগান নিয়ে আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবে ব্র্যান্ডটি বাজারে আনা হয়েছে।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মীর সিরামিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ডিরেক্টর মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।
মীর সিরামিক লিমিটেড জানায়, ক্লিও আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। নান্দনিক ও দীর্ঘস্থায়ী এ টাইলস মানুষের আধুনিক জীবনযাত্রায় নতুনত্ব যোগ করবে।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য দেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল লেজার শোর মাধ্যমে ক্লিওর লোগো ও পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন।
সবশেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন