‘মব’ সৃষ্টি করে বের করে দেওয়া হলো বিদায়ী গভর্নরের উপদেষ্টাকে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:২৫ পিএম
‘মব’ সৃষ্টি করে বের করে দেওয়া হলো বিদায়ী গভর্নরের উপদেষ্টাকে
আহসান উল্লাহ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা ‘মব’ তৈরি করে বের করে দিয়েছেন।

বুধবার দুপুর ৩টার দিকে গভর্নরের সামনেই এ ঘটনা ঘটে।

এসময় আহসান উল্লার ঘাড় ধরে গাড়িতে তোলায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম।

এছাড়াও নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৩০ জনের মতো কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এএন