ঈদ উপলক্ষে দারাজের ‘গ্লোবাল ফিয়েস্তা’ ও এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:১২ পিএম
ঈদ উপলক্ষে দারাজের ‘গ্লোবাল ফিয়েস্তা’ ও এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে ঘোষণা

বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ তাদের ‘গ্লোবাল ফিয়েস্তা’ ক্যাম্পেইন চালু করছে। উৎসবের আমেজ বজায় রাখতে আন্তর্জাতিক পণ্যের বিশাল সমাহারে থাকছে ৮০% পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়। ক্যাম্পেইনটি আগামী ১৯ মার্চ থেকে ২৯ মার্চ, ২০২৬ পর্যন্ত চলবে, যার মাধ্যমে বিশ্বমানের পণ্যগুলো বাংলাদেশি ক্রেতাদের জন্য আরও সাশ্রয়ী মূল্যে পৌঁছে যাবে।

আগামী ১৮ মার্চ দারাজের মূল ঈদ ক্যাম্পেইন শেষ হওয়ার পরপরই ‘গ্লোবাল ফিয়েস্তা’ শুরু হবে। এর লক্ষ্য হলো ঈদের কেনাকাটার উৎসবমুখর ধারাবাহিকতা বজায় রাখা এবং গ্রাহকদের জন্য আন্তর্জাতিক পণ্যের দুয়ার উন্মুক্ত করা। ফ্যাশন ও বিউটি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ঘরোয়া সরঞ্জাম এবং লাইফস্টাইল—প্রতিটি ক্যাটাগরিতে গ্রাহকরা বিস্তৃত গ্লোবাল কালেকশন থেকে পছন্দের পণ্য বেছে নিতে পারবেন। ফলে দেশের বাজারে সচরাচর পাওয়া যায় না এমন এক্সক্লুসিভ আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য ক্রেতাদের জন্য আরও সহজলভ্য হবে।

ঈদের এই সময়ে কেনাকাটাকে আরও সুবিধাজনক করতে নির্বাচিত কিছু পণ্যের ওপর দারাজ ফ্রি ডেলিভারি এবং বিশেষ ডেলিভারি ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া যারা কিস্তিতে মূল্য পরিশোধ করতে চান, তারা ইবিএল জিপ-এর মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন।

ক্যাম্পেইনে অতিরিক্ত সাশ্রয় নিশ্চিত করতে বিশেষ ডিজাইনকৃত ভাউচারও থাকবে। ন্যূনতম ২৪৯ টাকা কেনাকাটায় ৮% ছাড় (সর্বোচ্চ ৬০ টাকা) এবং ৯৯৯ টাকার ওপর কেনাকাটায় ৮% ছাড় (সর্বোচ্চ ২৫০ টাকা) পাওয়া যাবে।

‘গ্লোবাল ফিয়েস্তা’-র পাশাপাশি দারাজ তাদের প্ল্যাটফর্মে দারাজমল-এর সুপরিচিত ব্র্যান্ডগুলো নিয়ে ধারাবাহিক ‘ব্র্যান্ড ডে’ ইভেন্ট আয়োজন করবে। এই একদিনের বিশেষ প্রমোশনে গ্রাহকরা অফিশিয়াল ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় মূল্যে কিনতে পারবেন, যা সাধারণ সময় পাওয়া দুষ্কর।

নির্ধারিত ব্র্যান্ড ডে-এর তালিকায় রয়েছে ২৩ মার্চ সেসা, ২৪ মার্চ আড়ং আর্থ, ২৫ মার্চ ম্যারিকো, ২৬ মার্চ মরটিন, ২৭ মার্চ রেকিট, ২৮ মার্চ এসএমসি, ২৯ মার্চ হিমালয়া সুপার ব্র্যান্ড ডে এবং ৩০ মার্চ ইউনিলিভার।

আন্তর্জাতিক পণ্যের সমাহার এবং এক্সক্লুসিভ ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে দারাজ নিশ্চিত করতে চায়, যেন ঈদের পরও কেনাকাটার আনন্দ অমলিন থাকে। গ্রাহকরা দারাজ অ্যাপ বা অফিশিয়াল ক্যাম্পেইন পেজে ভিজিট করে এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

এএন