টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, সরকারকে ঋণ দিতে টাকা ছাপানোর দাবিটি পুরোপুরি ভিত্তিহীন।।
শনিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।
সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর (পিআরআই) এক সেমিনারে অভিযোগ ওঠে, কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে অর্থায়ন করছে, যা মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর দৃঢ়ভাবে এ দাবি নাকচ করেন।
তিনি আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা কঠিন হলেও সরকার চেষ্টা করছে যেন সেই অর্থ কোথাও ব্যবহার করা না যায়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন