বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম পদোন্নতি পেয়ে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগ-১ থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।
পদোন্নতি পাওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে দায়িত্বরত ছিলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান বিভাগেই পরিচালক হিসেবে তাঁর কার্যক্রম চালিয়ে যাবেন।
মো. নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর থেকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেশে দক্ষ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখছে।
কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে তিনি ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ শাখায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
শিক্ষাজীবনে মো. নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চতর শিক্ষার অংশ হিসেবে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
এছাড়া তিনি জার্মানি থেকে সনদপ্রাপ্ত একজন রিস্ক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ (সিইআরএম)। মো. নজরুল ইসলামের পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন