মে মাসের প্রথম ৩ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।
সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৬৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। মার্চ মাসে এই প্রবাহ ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়ে।
এছাড়া ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন