সিকদার গ্রুপের এমডি রন হক মারা গেছেন 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:৩৫ পিএম
সিকদার গ্রুপের এমডি রন হক মারা গেছেন 
রন হক সিকদার। ছবি : সংগৃহীত

সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রন হক সিকদার এবং তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একাধিক মামলা চলমান রয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন।

এম জি