বিশ্ববাজারে দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১২:৪৭ পিএম
বিশ্ববাজারে দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

সোনার দাম কমানোর পর শুক্রবার (২৬ জুন) দেশের বাজারে নতুন নির্ধারিত মূল্য কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যই বহাল থাকবে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। আগের দামের তুলনায় এতে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

এএন