ঈদ-উল-আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে হল বন্ধ হচ্ছে ৩০ জুন থেকে।
রোববার (২৬ জুন) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু.আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে ঈদুল আজহা উপলক্ষে আগামী ৩০ জুন সকাল ১০ টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে এবং আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০ টায় হল খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আমারসংবাদ/এআই
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন