জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম মাহির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৫৩তম আবর্তনের শিক্ষার্থী ফারদিন তোহা রাফি।
শুক্রবার মীর মশাররফ হোসেন হল সংসদের ভিপি, জিএস ও সাহিত্য সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের গঠনতন্ত্রের ৪র্থ অনুচ্ছেদের ধারা ৪.২ ও উপধারা ৪.২.১ অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এ কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহমুদুর রহমান, মীর মশাররফ হোসেন হল সংসদের ভিপি খালেদ জুবায়ের শাবাব এবং মীর মশাররফ হোসেন হল সংসদের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ।
এ ছাড়া সহসভাপতি পদে রয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ৫১তম আবর্তনের আশরাফুল ইসলাম প্রধান, একই ব্যাচের আল মোতাসিম বিল্লাহ এবং ৫২তম আবর্তনের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম।
যুগ্ম সম্পাদক পদে রয়েছেন ৫৩তম আবর্তনের মারুফ বিল্লাহ নাঈম। দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আবু নাসের, সহদপ্তর সম্পাদক পদে মো. রহমত উল্লাহ শিশির। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে রয়েছেন টি. এম. নাসের আল মানসুর এবং সহশিক্ষা ও গবেষণা সম্পাদক পদে জুমান আল সাদ। সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল আহমেদ এবং সহসাংগঠনিক সম্পাদক পদে মীর তাসনিমুল হাসান। অর্থবিষয়ক সম্পাদক পদে রয়েছেন নাঈমুর রহমান এবং সহঅর্থবিষয়ক সম্পাদক পদে রাকিব শেখ। প্রোগ্রাম বাস্তবায়নবিষয়ক সম্পাদক পদে রয়েছেন কাজী মাহমুদুল হাসান বিপ্লব এবং সহপ্রোগ্রাম বাস্তবায়নবিষয়ক সম্পাদক পদে শাফায়েত আল সিফাত। গ্রন্থাগার সম্পাদক পদে রয়েছেন মো. লিটন ইসলাম এবং সহগ্রন্থাগার সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মেসবাউল হাসনাত লিয়ন, মো. মাহফুজুল হক, এহসানুল হক রুদ্র, এস. এম. জয়নুল হক অয়ন এবং মিসবাহুল হক।
মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম মাহির বলেন, শিক্ষার্থীদের চিন্তার গতিশীলতা ও বিশ্লেষণধর্মী দক্ষতা বৃদ্ধিতে বিতর্ক অন্যতম অনুষঙ্গ। হলকেন্দ্রিক সুস্থ বিতর্কচর্চা আমাদের একটি চিন্তাশীল প্রজন্ম উপহার দিতে পারে। আর চিন্তাশীল প্রজন্মই একটি দেশ ও জাতির মুক্তির সোপান। আশা করি, মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাব দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের মেধা ও মননের স্বতঃস্ফূর্ত বিকাশে কাজ করে যাবে।
মীর মশাররফ হোসেন হল বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক ফারদিন তোহা রাফি বলেন, মীর মশাররফ হোসেন হলের মতো ঐতিহ্যবাহী একটি হলে বিতর্কচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে এমএইচডিসি যাত্রা শুরু করেছে। বিতর্ক শুধু একটি প্রতিযোগিতামূলক চর্চা নয়, বরং যৌক্তিক চিন্তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য থাকবে নিয়মিত আন্তঃহল ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের এই চর্চায় সম্পৃক্ত করা। পাশাপাশি নিয়মিত কর্মশালা ও অনুশীলন সেশনের মাধ্যমে নতুন বিতার্কিক তৈরিতেও কাজ করবে এমএইচডিসি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন