বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ সেশনে চান্স পেয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। আবরার ফাহাদ বুয়েটে পড়াকালীন সময় ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন ।সেই বুয়েটেই ভর্তি পরিক্ষায় অংশ গ্রহণ করেছিলেন ফাইয়াজ ।
বৃহস্পতিবার(৩০ জুন) রাত ৯টায় বুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে দেখা যায় আবরার ফাইয়াজ ৪ শত ৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছেন।
ফলাফলে খুশি আবরার ফাইয়াজ ও তার পরিবার। তবে এখানে ভর্তি হবেন কিনা তা এখনো নিশ্চিত করেননি তিনি।
আবরার ফাইয়াজ বলেন, ‘ইচ্ছে আছে ভর্তি হওয়ার। তারপরও পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।’
আরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন