রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীরকে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম কবীরকে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে টানা চার বছর উপাচার্য পদে দায়িত্ব পালন করতে পারবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠিত হয়। এরপর একই বছরের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে প্রতিষ্ঠানটির প্রথম উপচার্য নিয়োগ দেওয়া হয়।
গত ৩১ জুলাই অধ্যাপক ড. রফিক উল্লাহ খানের চার বছরের মেয়াদ শেষ হয়। এরপর থেকে উপাচার্যের পদটি শূন্য ছিল।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন