বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির নবনির্বাচিত শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০২:২৫ পিএম
বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবির নবনির্বাচিত শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, ট্রেজারার অধ্যাপক ড. মো: মোবারক হোসেন,নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আরএস