এনটিআরসিএর চেয়ারম্যান হলেন সাইফুল্লাহিল আজম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৪:৫০ পিএম
এনটিআরসিএর চেয়ারম্যান হলেন সাইফুল্লাহিল আজম
ছবি: ফাইল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হয়েছেন মো. সাইফুল্লাহিল আজম। তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কাজ হলো দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করা।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ মে অতিরিক্ত সচিব এনামুল কাদের খান এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে পদায়ন পান। গত ২০ ডিসেম্বর এনামুল কাদের খান এনটিআরসিএ থেকে অবমুক্ত হয়েছেন। পরদিন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে তার অবসরোত্তর ছুটি শুরু হয়।

এনামুল কাদের খান চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় ৬৭ হাজারের বেশি চাকরিপ্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পেয়েছেন।

এআরএস