জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ।
সোমবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাস ব্যক্তিগত কারণে বিভাগের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা নেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ-কে পরবর্তী ০৩(তিন) বছরের জন্য আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।
অফিস আদেশে আরো বলা হয়,তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন