সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রেসিডেন্ট আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নিজাম উদ্দীন হাজারী এমপিকে ফুলেল সংবর্ধনা দিয়েছে ফেনী ইউনিভার্সিটি।
ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.এম.জামালউদ্দীন আহমদ নবনির্বাচিত সাংসদদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপাচার্য অতিথিদের হাতে মুজিবপিডিয়া তুলে দেন ।
শনিবার (০১ জুন) দুপুরে বোর্ড অব ট্রাস্টিজের ৫৮ তম সভার প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট আলাউদ্দিন আহেমদ চৌধুরী নাসিম এমপি ফেনী ১ আসন থেকে এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি ফেনী ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন