বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাথে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তিতে বিশ্ববিদ্যালয়টিকে শতভাগ কাজের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। যেটির উপর ভিত্তি করে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের র্যাকিং করা হয়।
রোববার ইউজিসি ভবনের অডিটোরিয়াম কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সচিব ড. ফেরদৌস জামান এবং বশেমুরবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মো. দলিলুর রহমান।
ইউজিসির সভাপতি (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ইউজিসির সকল সদস্য এবং বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুবের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন