বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৮শে জুলাই।
শনিবার (২৯ জুন) বিকাল ৪টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা মোট ১৫৭০ টি। এর বাইরে কোটায় আসন সংখ্যা ১২৬টি। এদিকে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩০ জুলাই।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন