জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার বাবা ইসাক মোল্লা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ফুসফুসের ক্যান্সারজনিত রোগে আক্রান্ত তার মৃত্যু হয়।
বুধবার দুপুর দেড়টার দিকে টঙ্গিবাড়ির নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করে সুজন মোল্লা সকলের নিকট তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন।
মরহুমের জানাজা বাদ মাগরিব মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর গ্রামে অনুষ্ঠিত হবে।
জানা যায়, গত কয়েকবছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি।
তার মৃত্যুতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন